দক্ষিণ সিটিতে টিম লিডার আমু, উত্তরে তোফায়েল | Daily AjKaler Kontho

দক্ষিণ সিটিতে টিম লিডার আমু, উত্তরে তোফায়েল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২০, ৪:০৭ অপরাহ্ন
দক্ষিণ সিটিতে টিম লিডার আমু, উত্তরে তোফায়েল

আজকালের কন্ঠ ডেস্ক :ঢাকার দুই সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি করেছে আওয়ামী লীগ। দলের দুই প্রবীণ নেতাকে দুই সিটিতে টিম লিডার করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু আর উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দলের আরেক উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদকে টিম লিডারের দায়িত্ব দিয়ে নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন করেছে আওয়ামী লীগ।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এই দুই কমিটির অনুমোদন দেয়া হয়।
৩০ জানুয়ারি এই দুই সিটিতে ভোট হবে আগামী ৩০ জানুয়ারি। উত্তরে মনোনয়ন পেয়েছেন আতিকুল ইসলাম ও দক্ষিণের প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস।

আজকালের কন্ঠ /মিজান