ভাত খেয়েও ডায়াবেটিস রাখুন নিয়ন্ত্রণে | Daily AjKaler Kontho

ভাত খেয়েও ডায়াবেটিস রাখুন নিয়ন্ত্রণে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৩, ৫:১৬ অপরাহ্ন
ভাত খেয়েও ডায়াবেটিস রাখুন নিয়ন্ত্রণে

আজকালের কন্ঠ ডেস্ক : বাঙালির পাতে ভাতটুকু না হলে চলে না। তবে ডায়াবেটিস রোগীদের শক্ত বারণ এই ভাত খাওয়ার ক্ষেত্রে। নানা শর্তের বেড়াজালে একটু আয়েশ করে খাওয়ার সুখই যেন কেড়ে নেওয়া হয়। তবে আপনি জেনে অবাক হবেন, ভাত খেয়েও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কি? অবাক হচ্ছেন? চলুন দেখে নেই।

রক্তে শর্করা নিয়ন্ত্রণের দিকে খেয়াল

রক্তে সুগার না বাড়লে তো আপনার ক্ষতি হচ্ছে না। এসময় কি কি খাবার খাচ্ছেন সেদিকে খেয়াল রাখা জরুরি। ভাত তখনই খেতে মানা করা হয় যখন ব্লাড সুগার অনেক বেশি থাকে। তাই আপনি শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারলে ভাত খেতে সমস্যা নেই।

গরম ভাতের বদলে ঠাণ্ডা ভাত

হ্যাঁ, এই পদ্ধতিটিও কার্যকর। তবে অনেকেরই হয়তো পরামর্শটি খুব একটা উপাদেয় মনে হয়নি। হওয়ার কথাও নয়। ঠাণ্ডা ভাতে কুল কার্বোহাইড্রেট থাকে তাই রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা যায়। একদল গবেষক অন্তত এ রায়ই দিয়েছেন। সত্য মিথ্যেটা আপনাকে একটু কদিন খেয়াল করে দেখে নিতে হবে। অবশ্য ঠাণ্ডা ভাত খেয়ে ওজনও নিয়ন্ত্রণ করা সম্ভব।