বাগেরহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ | Daily AjKaler Kontho

বাগেরহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৩, ১:৩১ অপরাহ্ন
বাগেরহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জেলা প্রতিনিধি : সামাজিক উন্নয়ন মূলক সংগঠন আশার আলো ও স্বদেশ এর উদ্যোগে বাসাবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।স্বদেশ এর নির্বাহী পরিচালক কল্লোল সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড: মোস্তা গাউছুল হক, মোঃ পারভেজ তরফদার,কাকলী সরকার, তাপস কুমার পাল, এস.এম. রাজ, আশার আলোর সাধারণ সম্পাদক মল্লিক মাসুদ পারভেজ, প্রধান শিক্ষক শাহানা বুলবুল প্রমূখ।
সংগঠন দুটি চলতি অর্থবছর সম্পূর্ণ নিজেস্ব অর্থায়নে দুই শতাধিক কম্বল, স্বাস্থ্য অনুদান এবং স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে।