টাইগ্রেসদের গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় মাত্র ১০৪ রান | Daily AjKaler Kontho

টাইগ্রেসদের গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় মাত্র ১০৪ রান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৩, ৩:৫৩ অপরাহ্ন
টাইগ্রেসদের গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় মাত্র ১০৪ রান

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই সুপার সিক্সে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ফলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ টাইগ্রেসদের সামনে।

এমন সমীকরণের যুক্তরাষ্ট্র নারী অনূর্ধ্ব-১৯ দলকে অল্পতেই আটকে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক দিয়া বিশ্বাস ও রাবেয়া খানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রানে থামে মার্কিনিদের ইনিংস। ফলে টাইগ্রেসদের জয়ের জন্য লক্ষ্য মাত্র ১১০ রান।