স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের দুই ক্লাব আল নাসরে ও আল হিলালের সম্মিলিত দলের হয়ে পিএসজির বিপক্ষে প্রীতিম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল আগেই। এবার দলটির অধিনায়ক হিসাবে ঘোষণা করা হলো পর্তুগিজ মহাতারকার নাম।
আগামীকাল রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে মেসির পিএসজির বিপক্ষে হাইভোল্টেজ প্রীতিম্যাচে সৌদি অলস্টার একাদশকে নেতৃত্ব দেবেন রোনাল্ডো।
সোমবার রাতে টুইটারে রোনাল্ডোকে অধিনায়কের বাহুবন্ধনী পরিয়ে দেওয়ার একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন সৌদি আরবের এন্টারটেইনমেন্ট বিভাগের প্রধান তুর্কি আল শেখ।
নতুন ক্লাব আল নাসরের জার্সিতে মাঠে নামার আগেই এই ম্যাচ দিয়ে সৌদি ফুটবলে অভিষেক হয়ে যাচ্ছে রোনাল্ডোর। ২০২০ সালের ডিসেম্বরের পর এই প্রথম চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মুখোমুখি হবেন সিআর সেভেন।
আপনার মতামত লিখুন :