কবিতা-- | Daily AjKaler Kontho

কবিতা–


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৩, ১:২২ অপরাহ্ন
কবিতা–

আলোকিত দিবস 

–দিবস রায়

আঁধার কেটে আসে আলো,
আলোকিত হয় দিবস।
স্বপ্নে বিভোর উদিত সকাল,
পায় যেনো প্রেমোময় পরশ।

মোহিত আলোয় আঁকাশ বাঁতাশ,
হৃদয়ে দেয় দোলা।
কম্পিত হয় সুরভিত মন,
ভাসিয়ে প্রেমের ভেলা।

আলো তুমি পূর্ব দিকের,
কালবৈশাখী ঝড়।
দিবসকে তুমি কখনো যেনো,
করো নাকো পর।

দিবস-আলো একি ডোরে বাঁধা,
একই যুগোল বন্ধী।
যতোদিন রবে জগতে দিবস,
ততোদিন হয়ে থেকো তার সঙ্গী।