সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহ্বান-পলক | Daily AjKaler Kontho

সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহ্বান-পলক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২২, ৩:১৩ অপরাহ্ন
সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহ্বান-পলক

আজকালের কন্ঠ ডেস্কঃ ৩০ ডিসেম্বর ২০২২,
কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার বেলা ১১টায় সিংড়া খাদ্য গোডাউন চত্বরে উপজেলার প্রায় ১০ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ। প্রধানমন্ত্রীর সাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্মার্ট দেশ গড়ব আমরা।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন চায়না রেলওয়ে আন্তর্জাতিক কোম্পানি লিমিটেডের প্রধান প্রতিনিধি জাং জিয়াওলিয়াং, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।