আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে যা বললেন শাহরুখ খান | Daily AjKaler Kontho

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে যা বললেন শাহরুখ খান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২২, ৬:২৫ অপরাহ্ন
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে যা বললেন শাহরুখ খান

স্পোর্টস ডেস্ক : গত রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নিয়েছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর লিওনেল মেসির হাত ধরে ফের শিরোপা জিতল দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশটি।

শ্বাসরুদ্ধকর ফাইনালে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের প্রহর গুনছিল আর্জেন্টাইনরা। এরপর মাত্র ২ মিনিটে জোড়া গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ ড্র হয়।

অতিরিক্ত সময়ে মেসির গোলে এগিয়ে থাকার ১০ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে ফের সমতায় ফেরান এমবাপ্পে। ১২০ মিনিট শেষে খেলা ৩-৩ ড্র হয়। চ্যাম্পিয়ন দল বেছে নেওয়ার জন্য হয় পেনাল্টি শুটআউট।

টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে হারিয়ে লিওনেল মেসির শেষ বিশ্বকাপকে রাঙিয়ে তুলেন তার সতীর্থরা।

বিশ্বকাপ জয় করা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ধন্যবাদ জানিয়ে বলিউড সুপারস্টার শাহরুখ টুইট বার্তায় লেখেন- ‘আমরা সেই সময়ে বাস করছি যখন অন্যতম সেরা বিশ্বকাপ ফাইনাল হলো। আমার মনে আছে মায়ের সঙ্গে একটা ছোট টিভিতে বিশ্বকাপ দেখতাম। এখন এই একই উত্তেজনা বাচ্চাদের সঙ্গেও। ধন্যবাদ মেসি আমাদের সবাইকে বিশ্বাস করানোর জন্য- প্রতিভা, স্বপ্ন আর কঠিন পরিশ্রমে!’