মরহুম বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম তালুকদারের দোয়া ও মিলাদ | Daily AjKaler Kontho

মরহুম বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম তালুকদারের দোয়া ও মিলাদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২২, ৬:১৫ অপরাহ্ন
মরহুম বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম তালুকদারের দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিবেদক : জাতীর সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পদক প্রাপ্ত বাউফলের কৃতি সন্তান জনাব শামসুল আলম তালুকদার বীরউত্তম ও মুক্তিযুদ্ধে নিহত সকল মুক্তিযোদ্ধা ও শহীদের মাগফিরাতের জন্য দোয়া মোনাজাত গতকাল ১৬ডিসেম্বর বাদ আসর বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম তালুকদারের নিজ বাসা ৩৩ সরোয়ার্দী এভিনিউ বারিধারায় অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন,বিমান বাহিনীর সাবেক ও বর্তমান প্রধানবৃন্দ, বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য,মো: মিজানুর রহমান (মিজান), বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল মোতালেব হাওলাদার, সবেক উপজেলা চেয়ারম্যান জনাব ইন্জিনিয়ার মজিবুর রহমান সহ সাবেক বর্তমান চেয়ারম্যান বৃন্দ, কেন্দ্রীয় আওয়ামীলগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা জাহিদ হাসান সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং দুনিয়াতে যে মর্যাদায় তিনি ছিলেন, পরকালেও সেই মর্যাদা দেয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।