শোক পটুয়াখালীর সন্তান গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শফিউল্লাহ আর নেই | Daily AjKaler Kontho

শোক পটুয়াখালীর সন্তান গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শফিউল্লাহ আর নেই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০১৯, ১০:৩২ অপরাহ্ন
শোক পটুয়াখালীর সন্তান গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শফিউল্লাহ আর নেই

গাজিপুর প্রতিনিধি : ঢাকা বিভাগের গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি শিক্ষা) মো. শফিউল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪২ বছর তিনি মা , বাবা, স্ত্রী, ছাট ২ মেয়েসহ বহু গুনাগ্রহী রেখে গেছেন।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান হৃদ রোগে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ইন্তেকাল করেন। তিনি প্রশাসন ক্যাডারের ২৭ তম ব্যাচের মেধাবী, দক্ষ, বিনয়ী ও একজন সৎ কর্মকর্তা ছিলেন।তিনি আরও জানান,শফিউল্লাহ গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) হিসেবে ৪ এপ্রিল যোগদান করেছিলেন। স্ত্রী ও দুই শিশু মেয়েসহ গাজীপুর জেলা শহরে ভাড়া বাসায় থাকতেন তিনি।

সকাল সাড়ে ৮টার দিকে ভাওয়াাল রাজবাড়ী মাঠে তার প্রথম জানাজা হয়।দ্বিতীয় জানায় নবীনগর স্মৃতিসৌধে অনুষ্ঠিত হয়। এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মেদ,ঢাকা বিভাগীয় কমিশনার, নবীনগর জেলা প্রমাসকসহ প্রশানের কর্মকর্তা উপস্থিত ছিলেন। তৃতীয় জানাযা রাত ৮টায় পটুয়াখালী সদর উপজেলা ইটবাড়িয়া ইউনিয়নের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শফিউল্লাহ এর অকালমৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মেদ এর শোক বার্তায় তারপরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

শফিউল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। তিনি ২৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন বলে জানা গেছে।

আজকালের কন্ঠ /কবির