গাজিপুরে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত | Daily AjKaler Kontho

গাজিপুরে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০১৯, ১১:১৪ অপরাহ্ন
গাজিপুরে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত

কোনাবাড়ি প্রতিনিধি : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাজিপুর মহানগরীর কোনাবাড়ী নতুন বাজার বাংলাদেশ মানবাধিকার কমিশনের আঞ্চলিক কার্যালয় থেকে সকাল সাড়ে ৯টায় একটি শোভাযাত্রা শুরু করে এবং গাজিপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে র্যালী করে কোনাবাড়ী অান্চলিক অফিসের সামনে গিয়ে তা শেষ করেন।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। গাজিপুর মহানগর এবং অান্চলিক সংগঠনের পাঁচ শতাধিক মানবাধিকার কর্মী।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সারা দেশে এবং বহির্বিশ্বে বাংলাদেশের প্রায় ৪১টি মিশনে একযোগে দিবসটি পালন করা হয়।

দেশের বিভাগীয় শহর গাজিপুর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও বরিশালসহ দেশের প্রায় সবক’টি জেলা, উপজেলা, থানা, কলেজ-বিশ্ববিদ্যালয় ও পৌরসভা কমিটিগুলো নিজ নিজ এলাকায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, শোভাযাত্রা, মানববন্ধন, বিশেষ স্মরণিকা প্রকাশ, রক্তদান কর্মসূচী, পোস্টার প্রদর্শনী, কবিতা পাঠ, নাট্যানুষ্ঠান, ও রচনা প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠান। গাজীপুর

গাজিপুর মহানগরীর কোনাবাড়ীর পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম (ঠান্ডু) চেয়ারম্যান, এস.এম সারওয়ার বাবুল কো- চেয়ারম্যান, এস. এম. সিফাত হোসেন বাচ্চু ভাইস চেয়ারম্যান, মোঃ জয়নাল আবেদীন জিকু ভাইস চেয়ারম্যান, মো. নজরুল ইসলাম সাধারন সম্পাদক , মোহাম্মদ মিঠুন সালেহীন সবুজ যুগ্ন সাধারণ সম্পাদক, বারেক হোসেন যুগ্ন সম্পাদক, মো. মোশারফ হোসেন যুগ্ম সম্পাদক, নিজাম উদ্দিন সাংগঠনিক সম্পাদক, ফারুক হোসেন সহ সাংগঠনিক সম্পাদক, ইসমাইল হোসেন সহ সাংগঠনিক সম্পাদক,মো. মোসারেফ হোসেন, মোসা. মনি আকতার,হাফেজ মো. আল বাবুল,মো. অহিদুর রহমান, মো. হাবিবুর রহমান, মো. রাজু আহমদ, মো. কবির হোসেন প্রমূখ।

এদিকে কোনাবাড়ী থানা বিভিন্ন ওয়ার্ড কতৃক বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মিসেস বিনু বারেক মহিলা কাউন্সিলর,৭,৮,৯ নং ওয়ার্ড, সিনিয়র সহ সভাপতি মহিলা শ্রমিক লীগ গাজিপুর মহানগর।রাশেদা বেগম ৯নংওয়ার্ড সাধারণ সম্পাদক পদপ্রার্থী, রুমা বেগম,শাহনাজ,সাহিদা,সাবানা,রাশিদা, নাছিমা,মাহমুদা সহ সকল ওয়ার্ড পর্যায়ের নেত্রী বৃন্দ।

আজকালের কন্ঠ /ফয়সাল /মিজান