সাগরে সুস্পষ্ট লঘুচাপ, যেমন থাকবে আবহাওয়া | Daily AjKaler Kontho

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, যেমন থাকবে আবহাওয়া


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২২, ১২:১১ অপরাহ্ন
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, যেমন থাকবে আবহাওয়া

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে এটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ ছাড়া রোববার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টায় (তিন দিন) রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।