আল-আমিন মহিপুর থানা প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় বেড়িবাঁধের পাশে পাউবোর সরকারি খাস জমিতে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে বাধা দিয়েছে এলাকাবাসী।এসময় তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।”আগে পূর্নবাসন পরে উচ্ছেদ”এমন স্লোগান দিয়ে তারা বিক্ষোভ মিছিল করেন।পরে কুয়াকাটা জিরো পয়েন্টের মেইন সড়কে ধানসিঁড়ি ডাক বাংলোর সামনে প্রায় ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।
সড়কে অবস্থান নেওয়ায় সড়কে যানজটের সৃষ্টি হয় দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।এতে ভোগান্তিতে পড়ে পর্যটক।
জানা গেছে, কুয়াকাটা সৈকত থেকে বেড়িবাঁধ পর্যন্ত ৭৩ একর জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে ৫০ বছর ধরে মামলা চলে আসছিল। বুধবার (০৯ নভেম্বর) সরকারের পক্ষে রায় দেয় আদালত।
শুক্রবার জেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে কয়েক হাজার স্থানীয় জনগণ তাদের বাধা দেয়। এ সময় জেলা প্রশাসনের প্রতিনিধি দল স্থানীয় জনগণের পক্ষের প্রতিনিধিদের সঙ্গে ধানসিঁড়ি পরিদর্শন বাংলোতে আলোচনার মাধ্যমে তাদের শান্তিপূর্ন ভাবে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার অনুরোধ জানান কলাপাড়া নির্বাহী অফিসার।
সড়কে অবস্থান কর্মসূচিতে কান্নাজড়িত কন্ঠে আক্ষেপ করে অনেকেই বলেন, আমাদের ঘর ভেঙে দিলে আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই।
সালাম নামে আরেকজন বলেন, আমি একজন জেলে। যখন মাছ পাই তখন ভালো খাবার খেতে পারি। যখন মাছ পাই না, খেতে পাই না। কাউকে বলতেও পারি না। ঘরে একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে। ঘর ভেঙে দিলে কোথায় যাব?
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন,স্থানীয়দের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আমরা তাদের সাথে আলোচনা করে সময় দিয়েছি।এবং অনুরোধ করেছি শান্তি শৃংখলা ভাবে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার জন্য।এসময় তিনি ভূমিহীন ও গৃহহীনদের লিস্ট করে জমিসহ ঘর দেওয়ার আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :