কোনাবাড়িতে ৯ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেফতার | Daily AjKaler Kontho

কোনাবাড়িতে ৯ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২২, ৫:৪৯ অপরাহ্ন
কোনাবাড়িতে ৯ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেফতার

 

কোনাবাড়ি প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়িতে আবাসিকে থাকা এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানাযায় গ্রেফতারকৃত অলি মিয়া একই মাদ্রাসার নিরাপত্তা কর্মী হিসেবে দ্বায়িত্ব পালন করেন। গত কাল সন্ধ্যায় অলি মিয়াকে কোনাবাড়ী থানার এ এস আই রানু খন্দকার গ্রেফতার করে।

আজ রোববার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ‌গ্রেফতারকৃত অ‌লি মিয়া কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরের ধনাই মিয়ার ছেলে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নয় বছর বয়সী ও শিক্ষার্থীর তিন মাস যাবত কোনাবাড়ি এলাকার স্থানীয় একটি মাদ্রাসায় আবাসিকে থেকে প্রথম শ্রেণীতে পড়াশোনা করত। এক সপ্তাহ আগে মাদ্রাসা নিরাপত্তা কর্মী অলি মিয়া (৫০) ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে।

বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয় তাকে। ঘটনার এক সপ্তাহ পর শিশুটি অসুস্থ হয়ে বাসায় গেলে তার মায়ের সন্দেহ হয়। শ‌নিবার ধর্ষ‌ণের বিষয়টি স্বজন‌দের কা‌ছে জানালে জিএম‌পি কোনাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন শিশুর মা ।

জিএম‌পি কোনাবা‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উ‌দ্দিন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আই‌নে মামলা হয়েছে । আসামী অলি মিয়াকে আদালতের মাধ‌্যমে জেল হাজতে পাঠা‌নো হ‌য়ে‌ছে ।