সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮ জন ডাকাত আটক | Daily AjKaler Kontho

সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮ জন ডাকাত আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২২, ৫:৫১ অপরাহ্ন
সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮ জন ডাকাত আটক

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীর ডাকবাংলা কমিউনিটি সেন্টারের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৮ জন আন্তঃজেলার ডাকাতকে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। শনিবার (২২ অক্টোবর) রাত ১০.৩০মিনিটের দিকে তাদের আটক করা হয়।

No description available.

পুলিশ জানিয়েছে, এসময় তাদের কাছ থেকে ১টি এলজি, ৬টি কার্তুজ, ১টি রামদা, ২টি ক্রিজ, ৩টি লোহার রড়, ১টি আধুনিক চোড়া, ১টি প্লাস, ৩টি টর্চ লাইট উদ্ধার করা হয়েছে।আসামীরা হলেন, ফেনীর ফুলগাজীর আব্দুল খালেকের ছেলে আবদুল মুনাফ (৩৫), নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকার মৃত ইসমাইলের ছেলে আবু তাহের (৫০), চাঁদপুর জেলার মৃত জয়নালের ছেলে ইকবাল হোসেন(৩৭), চট্রগ্রাম হাটহাজারী এলাকার মোঃ আকবরের ছেলে মোঃ মামুন(৩০), চট্রগ্রামের পাহাড়তলির চান মিয়ার ছেলে আলমগীর (৩৯), চট্রগ্রামের হালিশহরের ইসমাইল হোসেনের ছেলে জুয়েল হোসেম (২৮), হতিয়া জোলার বুড়িচর লালু মিকার ছেলে জয়নাল(৩৭), বরিশাল জেলার পাহার হাট থানার জামাল খান ছেলে মোঃ সুজন খান (২৫)।

সোনাগাজী থানার অফিসার ইনচার্জ আটক হওয়া আসামিদের সত্যতা নিশ্চিত করে বলেন,দাগনভূইঞা সোনাগাজীর অতিরিক্ত পুলিশ সুপার এর বিশেষ দিকনির্দেশনা থানার অফিসার দের সহযোগিতা গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের আটক করে থানায় নিয়ে আসাহয় তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করার মাধ্যমে আদালতে পেরন করাহয়।

আজকালের কন্ঠ /রাকিব