পটুয়াখালীতে সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা | Daily AjKaler Kontho

পটুয়াখালীতে সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ৬:৩০ অপরাহ্ন
পটুয়াখালীতে সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী : ” আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রন্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যৌথ আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

আজ সকাল সাড়ে ৯ টায় দিবসটি উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে জেলা শিল্প কলা একাডেমির সামনে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিআরটিএ এর উপ-পরিচালক মোঃ আব্দুল জলিল মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান,সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার, জেলা বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা,জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন সহ অন্যান্যরা।

আজকালের কন্ঠ /আর