৬০ বছর পরও কবরে মৃতদেহ অক্ষত! | Daily AjKaler Kontho

৬০ বছর পরও কবরে মৃতদেহ অক্ষত!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০১৯, ৯:৫১ পূর্বাহ্ন
৬০ বছর পরও কবরে মৃতদেহ অক্ষত!

আজকালের কন্ঠ ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাটি কাটার সময় আনুমানিক ৬০ বছরের পুরনো একটি অক্ষত মৃতদেহের সন্ধান পাওয়া গেছে।
শ্রমিকরা মাটি কাটার সময় কয়েক ফুট নিচেই একটি মৃতদেহ পায়। মৃতদেহটিতে পচন ধরেনি– এমনকি পরনের কাফনের কাপড়ও ছিল একদম ঠিকঠাক।
সোমবার দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ নিয়ে দিনভর স্থানীয় মানুষের মাঝে ব্যাপক আলোচনা হয়। তারা ভাবছেন– এটি কোনো পরহেজগার ব্যক্তির মরদেহ, তাই হয়তো এতে পচন ধরেনি। তবে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এলাকাবাসী জানান, সোমবার অভিরামপুর হাজিপাড়া গ্রামে কয়েকজন শ্রমিক মাটি কাটার সময় মাটির ৩-৪ ফুট নিচে একটি মরদেহ অক্ষত অবস্থায় দেখতে পান। কাফনের কাপড়ও অক্ষত রয়েছে। তবে মরদেহটির পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।
এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ মরদেহটি দেখার জন্য ভিড় করে। পরে মরদেহটি ফের জানাজা পড়িয়ে দাফন করা হয়।
গ্রামের পঁচাত্তর বছর বয়সী আবদুল মালেক জানান, ওই স্থানে একটি উঁচু ঢিবি ছিল। জমির মালিক ঢিবির মাটি অন্যত্র বিক্রি করায় শ্রমিকরা ৩-৪ ফিট মাটি কাটার পরেই মরদেহটি দেখতে পায়।
লাশের মুখমণ্ডল ও কাফনের কাপড় অক্ষত ছিল। ওই স্থানে কোনো দিন কবরস্থান ছিল বলে তার জানা নেই।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, লাশটি আনুমানিক ৬০ বছর আগের হতে পারে। তবে এলাকার কেউই লাশটির পরিচয় নিশ্চিত করতে পারেনি।

আজকালের কন্ঠ /এম