আল-আমিন মহিপুর {পটুয়াখালী প্রতিনিধি} : পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক ও দর্শনার্থীদের আনন্দদায়ক ও মনোরম পরিবেশে ভ্রমনের লক্ষ্যে সৈকতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
রবিবার (৯ অক্টোবর) দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকতে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ সদস্যদের উদ্যোগে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এসময় সৈকতে পরে থাকা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা সহ ময়লা আবর্জনা অপসারণ করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে ট্যুরিস্ট পুলিশের সাথে যোগ দেন ক্যামেরাম্যান, মটর সাইকেল ড্রাইভার ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। এসময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ হাসনাইন পারভেজ কুয়াকাটা সমুদ্র সৈকতের ক্যামেরাম্যানদের সভাপতি আল আমিন কাজী, সি ফুড ব্যবসায়ী কাউসার আহমেদ, ছাতা বেঞ্চ ব্যবসায়ী জনি আলমগীর প্রমুখ।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটনকেন্দ্র হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। এ সৈকত থেকে সুর্যোদয় ও সুর্যাস্ত অবলোকন করা যায়। তাই দূরদূরান্ত থেকে এখানকার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ছুটে আসেন। প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এ দেশে টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তার দরকার। পর্যটন পুলিশ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। পর্যটন স্পট গুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশী-বিদেশী পর্যটকদের সমাগম বেশী হবে দেশের জিডিপি বৃদ্ধি পাবে। দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :