কুয়াকাটায় রাখাইন মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা উৎসব | Daily AjKaler Kontho

কুয়াকাটায় রাখাইন মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা উৎসব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২২, ২:২২ অপরাহ্ন
কুয়াকাটায় রাখাইন মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা উৎসব

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণে কুয়াকাটা সহ উপকূলীয়
এলাকার বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।

রবিবার সকালে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থণা এবং বুদ্ধপূজার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়।পরে বুদ্ধের স্মরণে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বৌদ্ধধর্মের বয়স্ক নারী, পুরুষ ও শিশুরা।

এ উৎসবকে ঘিরে উপজেলার রাখাইন পাড়া গুলোতে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। বৌদ্ধ বিহার গুলোতে সমাবেশ ঘটেছে বৌদ্ধভিক্ষুসহ রাখাইন নর-নারীদের।

আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালিত হয়। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন
চীবরদান উৎসব।

তবে এ উৎসবের আরেকটি আর্কন হচ্ছে আকাশে বিভিন্ন রকমের ফানুস উড়ান। সেলক্ষে এটাকে সমৃদ্ধি করতে কুয়াকাটার অমখোলাপাড়া, মিস্ত্রীপাড়া, কলাচানপাড়া ও নয়াপাড়াসহ সকল রাখাইন পাড়ায় সার্বজনীন এ ফানুস উৎসবে
মেতে ওঠে সকল ধর্মের মানুষ। এ উৎসবকে ঘিওে জেলার রাখাইন পাড়া গুলোতে আনন্দ উল্লাসে মেতে ওঠে বৌদ্ধরা।

আজকালের কন্ঠ /রাকিব