লিটারে সয়াবিন তেলের দাম কমেছে ১৪ টাকা | Daily AjKaler Kontho

লিটারে সয়াবিন তেলের দাম কমেছে ১৪ টাকা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২২, ৭:০৮ অপরাহ্ন
লিটারে সয়াবিন তেলের দাম কমেছে ১৪ টাকা

অনলাইন ডেস্ক : দেশের বাজারে সয়াবিন তেলের লিটার প্রতি ১৪ টাকা কমানো হয়েছে। বোতলজাত ১ লিটার তেলের মূল্য ১৭৮ টাকা। ৫ লিটারের মূল্য ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ভোজ্যতেল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি জানিয়েছে, সয়াবিন তেলের নতুন দাম মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।

তবে পাম তেলের দাম অপরিবর্তিত থাকছে।

ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠনের নেতারা আজ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

সভায় উপস্থিত ছিলেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং টি কে গ্রুপের এমডি মোস্তফা হায়দার।

তারা ডলারের মূল্যবৃদ্ধি ও এলসি খোলার জটিলতা নিয়ে আলোচনা করেন। সভা শেষে সয়াবিন তেলের নতুন দাম ঘোষণা করা হয়।

আজকালের কন্ঠ /আর