ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮ | Daily AjKaler Kontho

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২২, ১১:৫২ পূর্বাহ্ন
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৮

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, চাপাতি, ছুরি ও চাকুসহ ডাকাত দলের আট সদস্যকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) আবু সায়েম নয়ন বলেন, বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহসড়কের মধুমিতা রোডের মাথায় পাকা রাস্তার ওপর একদল ডাকাত করার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

সেখানে অভিযান চালিয়ে মো. খোকন মিয়া (২০), বাবু (১৬), আল আমিন (১৬), মানিক মিয়া (১৮), অজয় বিশ্বাস (১৮), জাহিদ (১৬), শান্ত (১৩) ও শাহাদতকে (১৩) আটক করা হয়।

এ সময় তাদের কাছে থাকা দুটি সুইচ গিয়ার, একটি চাপাতি, একটি ছুরি ও তিনটি চাকু উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলার পর গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হবে।

আজকালের কন্ঠ /আরএস