ছাগলনাইয়ার সাংবাদিক মাসুম বিল্লাহ’কে হত্যার হুমকি, হেনস্থা ও সন্ত্রাসী হামলা | Daily AjKaler Kontho

ছাগলনাইয়ার সাংবাদিক মাসুম বিল্লাহ’কে হত্যার হুমকি, হেনস্থা ও সন্ত্রাসী হামলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২২, ৬:২৪ অপরাহ্ন
ছাগলনাইয়ার সাংবাদিক মাসুম বিল্লাহ’কে হত্যার হুমকি, হেনস্থা ও সন্ত্রাসী হামলা

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়ায় রবিবার সকালে মোহাম্মদ মাসুম বিল্লাহ ভূঁইয়া নামে এক সাংবাদিক কিশোর গ্যাংদের হামলার শিকার হয়েছেন। হামলায় আহত সাংবাদিক দৈনিক মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি, এস এ টিভির সাবেক রিপোর্টার, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি, মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী জেলা শাখার অর্থ সম্পাদক। হামলার শিকার হয়ে তিনি ছাগলনাইয়া থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, রবিবার ( ২৫ সেপ্টেম্বর ২০২২) সকাল ১১ টায় সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি হয় রোগী জনৈক রবিউল হক ( ৬৫ ) নামে এক বৃদ্ধা।

সাংবাদিক মাসুম বিল্লাহ ভূঁইয়া তাৎক্ষনিক খবর পেয়ে ছুটে যান হাসপাতালে। বৃদ্ধার আহতের বিষয়ে জানতে তথা পেশাগত দায়িত্ব পালন করিতে গেলে হাসপাতালে সামনে থাকাবস্থায় নয়ন (২৫) নামে একজন চিহ্নিত সন্ত্রাসী,মাস্তান ও কিশোর গ্যাংদের সদস্যসহ অজ্ঞাতনামা ০৪/০৫ জন বিবাদী হঠাৎ ঘটনাস্থলে এসেই সাংবাদিক মাসুম বিল্লাহর ক্যামেরাটি ছিনিয়ে নেওয়া ও পেশাগত কাজে বাধা প্রদান করে এবং তাকে অপমান অপদস্ত করে । এক পর্যায়ে সকল বিবাদী তার গেঞ্জির কলার ধরে টানাহেছড়াসহ তাকে স্বজোরে ধাক্কা দিয়া রাস্তার উপর ফেলে দেয় । আসামী নয়ন তাহার মুখের দাঁড়ি ধরে বাজে মন্তব্য করে । আসামীরা তাহার প্যান্টের পকেটে থাকা নগদ ৩৭,৫০০ ( সাইত্রিশ হাজার পাঁচশত) টাকা নিয়া যায় । আসামীরা প্রকাশ্যে হুমকি দেয় যে , সাংবাদিককে দ্বিতীয় বার হাসপাতালে পাইলে বা উক্ত ঘটনা সংক্রান্তে কোন অভিযোগ কিংবা মামলা দায়ের করিলে তাকে খুন করে লাশ গুম করিবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে,সাংবাদিক মাসুম বিল্লাহ ভূঁইয়াকে হত্যার হুমকি, হেনস্থা ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফেনী প্রেসক্লাব,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি ও ফেনী জেলা শাখা, ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী রিপোটার্স ইউনিটি ও ছাগলনাইয়া প্রেস ক্লাব’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ অবিলম্বে হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।

আজকালের কন্ঠ /রেজা