রাকিব রেজা : দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শুভাঢ্যা, আগানগর, তেঘরিয়া ইউনিয়ন ও ২৭ টি ওয়ার্ডের তৃনমূল সম্মেলন ও পরিচিতি সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি নির্মল চ্যাটার্জী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো: মিজানুর রহমান মিজান, এড.সাবিনা রহমান শিল্পী, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী ইকবাল হোসেন।

আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ম ই মামুন এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উপ দপ্তর সম্পাদক জনাব রাহুল দাস সহ কেন্দ্রীয় ও ঢাকা জেলা, থানা,ইউনিয়ন ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাপতিত্ব করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন।
আজকালের কন্ঠ /আর /এম
আপনার মতামত লিখুন :