মেয়র হিসেবে কামরুল আহসান সরকার রাসেল কেই দেখতে চায় গাজীপুর মহানগর বাসী | Daily AjKaler Kontho

মেয়র হিসেবে কামরুল আহসান সরকার রাসেল কেই দেখতে চায় গাজীপুর মহানগর বাসী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২২, ১২:৫৬ অপরাহ্ন
মেয়র হিসেবে কামরুল আহসান সরকার রাসেল কেই দেখতে চায় গাজীপুর মহানগর বাসী

নিজস্ব প্রতিবেদক : আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসেবে আলহাজ্ব মো. কামরুল আহসান সরকার রাসেল কেই দেখতে চায় গাজীপুর মহানগর বাসী, ইতিমধ্যে ওমরাহ হজ্জ পালন শেষে দেশে ফিরে আসার পর তৃনমূল নেতাকর্মীদের মাঝে এ আনন্দ উদ্দীপনা বিরাজ করছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন তৃনমুল পর্যায়ের নেতা কর্মীর পছন্দের প্রার্থীকে এবার দলীয় নমিনেশন দেওয়া হবে।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা বলেন স্বৈরাচার বিরোধী, বি. এন পি, জামাতের দুঃশাসন বিরোধী আন্দোলন সহ শেখ হাসিনার নেতৃত্বাধীন সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গাজীপুরে অগ্রপথিক হিসেবে কাজ করে আসছেন কামরুল আহসান সরকার রাসেল। তিনি বর্তমানে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কর্মীবান্ধব এ নেতাকে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র হিসেবে দেখতে চায় দলের সর্ব স্তরের নেতাকর্মীরা। কোনাবাড়ী থানা আওয়ামী যুবলীগের এক নেতা বলেন যোগ্য, ত্যাগি,সু শিক্ষিত, ভদ্র, ক্লিন ইমেজের কর্মী বান্ধব নেতা আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল কে আগামী গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র হিসেবে দলীয় প্রতীক নৌকার মনোনয়ন দিলে জয়ের শতভাগ সম্ভাবনা আছে ।

কোনাবাড়ী থানা আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী মো. রেজাউল করিম বলেন, তৃনমুল থেকে উঠে আসা এ নেতাকে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র হিসেবে দলীয় প্রতীক নৌকার মনোনয়ন দিলে জয়ের শতভাগ সম্ভাবনা রয়েছে।

আজকালের কন্ঠ /রাকিব