রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনা হ্রাসে সড়কে নিরাপত্তা ও শৃংখলার লক্ষ্যে গাড়ি চালক, মালিক এবং পথচারীদের জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ট্রাফিক বিভাগ।
সোমবার(১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মহাসড়কের চৌরাস্তায় প্রধান অতিথি হিসাবে ট্রাফিক বিভাগের আয়োজিত জনসচেতনতামূলক প্রচারনা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম-পিপিএম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মাঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ সাজেদুল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট রহমত মিয়া, আল-আমিন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা দুলু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সদর থানার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মনির, ট্রাফিক সার্জেন্ট মোঃ হাবিবুর রহমান, রিয়াজ, মাখন লাল, মোঃ রেজা, মেহেদী, আরিফ,মিজান গোলাম রব্বানীসহ বিভিন্ন যানবাহনের মালিক ও চালকগন।
এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, ট্রাফিক আইন মেনে যানবাহন চালোনোর জন্য সকলের প্রতি আহবান জানান। যারা ট্রাফিক আইন (সড়ক পরিবহন আইন-২০১৮) অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের প্রতি আহবান জানান পুলিশ সুপার সাইদুল ইসলাম বিপিএম-পিপিএম)।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :