বাগেরহাটে নারীর ক্ষমতায়ায়নে নীতিমালা বাস্তবায়ন ও অভিজ্ঞতা বিনিময় সভা | Daily AjKaler Kontho

বাগেরহাটে নারীর ক্ষমতায়ায়নে নীতিমালা বাস্তবায়ন ও অভিজ্ঞতা বিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২২, ১:২৬ অপরাহ্ন
বাগেরহাটে নারীর ক্ষমতায়ায়নে নীতিমালা বাস্তবায়ন ও অভিজ্ঞতা বিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি : সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্বাবধানে রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওতায় বাগেরহাটে রাজনৈতিক দলে ৩৩% নারীর ক্ষমতায়ায়নের দাবিতে নীতিমালা বাস্তবায়ন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত।

রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিনের সভাপতিত্বে ও রুপান্তরের উপজেলা সমন্বয় কারি শিল্পি আক্তারের সঞ্চলনায় অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয় কারী সুবোল ঘোস টুটুল।

অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব মো: মোজাফ্ফর রহমান আলম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফকরুল আলম সাহেব, জাতীয় পাল্টির সহ সভাপতি রুহুল আমিন হাওলাদার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট শরিফা খানম, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলুসহ জেলার অপরাজিতা নারীরা।

আজকালের কন্ঠ /রাকিব