বেনাপোল সীমান্ত থেকে এক যুবকের লাশ উদ্ধার | Daily AjKaler Kontho

বেনাপোল সীমান্ত থেকে এক যুবকের লাশ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২২, ৫:১০ অপরাহ্ন
বেনাপোল সীমান্ত থেকে এক যুবকের লাশ উদ্ধার

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি : যশোরের বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রঘুনাথপুর সীমান্তের এমপি ২০/১৩-T থেকে আনুমানিক ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে এড়ে খাল মোড় মাঠ নামকস্থান থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান, বিজিবির এডি সাজ্জাদ হোসেন।

এএসপি বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ বলা যাবে।

আজকালের কন্ঠ /রাকিব