নিজস্ব প্রতিবেদক : আগামী ত্রি-বার্ষিকী সম্মেলনে কে সামনে রেখে কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে হচ্ছেন?এ নিয়ে জল্পনা কল্পনা এতিমধ্যো জমে উঠেছে, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠান, এমন কি চায়ের দোকানের আড্ডায়।
কোনাবাড়ী থানা আওয়ামী লীগের কমিটির সময়সীমা নির্ধারণ করে প্রকাশ করার কথা বলে আশ্বস্ত করেছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ১৯ শে মার্চের মহানায়ক বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হক (এমপি) ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. আজমত উল্লাহ খান।
তারা উভয়ই কোনাবাড়ী থানার সকল ওয়ার্ড পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন।
ইতিমধ্যে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে তৃনমুলের ছাত্র লীগের রাজনীতি থেকে উঠে আসা গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য, কোনাবাড়ী থানার ১০নং ওয়ার্ডের (সাবেক) কাউন্সিলর, রাজপথের অগ্রপথিক, স্বচ্ছ, নিষ্ঠাবান, মিষ্টভাষী, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. খলিলুর রহমান (এম. এ)
এরই ধারাবাহিকতায় কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থীতা ঘোষণা করেন কোনাবাড়ী ইউনিয়ন ছাত্র লীগের (সাবেক) সফল আহবায়ক, গাজীপুর সিটি কর্পোরেশন ১২ নং ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দীন এর সুযোগ্য পুত্র মো. আব্বাছ উদ্দিন খোকন।
এদিকে নিজেকে স্বচ্ছ, নিষ্ঠাবান, রাজপথে লড়াকু অকুতোভয়, অনলবর্ষী বক্তৃা, কোনাবাড়ী (সাবেক) ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,বিগত ওয়ার্ড কমিটিতে সভাপতি প্রার্থী হয়েও বঞ্চিত, কোনাবাড়ী পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা পারশ আলীর সু যোগ্য সন্তান মো. সোলায়মান মিয়া সাধারণ সম্পাদক প্রার্থীতা ঘোষণা করেন।
এছাড়াও কোনাবাড়ী ইউনিয়ন ছাত্র লীগের রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগের পতাকা তলে থেকে প্রার্থীতা ঘোষণা করেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা কোনাবাড়ী (সাবেক) ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সংগীত শিল্পী মো.আনোয়ার পারভেজ।
তারা প্রতিবেদক কে জানান সকলেই আওয়ামী লীগের নীতি নির্ধারকের সিদ্ধান্ত, আওয়ামী দলীয় নিয়মনীতি, বিরোধী দলের আন্দোলনের রাজপথে থেকে হামলা মামলা,জেল, জুলুমের শিকার হয়েছেন, ইতিহাস পর্যায়লোচনা করে যাকেই সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন সকলে মেনে নিবেন বলেও জানান।
আজকালের কন্ঠ /কবির
আপনার মতামত লিখুন :