নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হবে আজ (শনিবার)। সারাদেশের ৬১ জেলায় প্রার্থী চূড়ান্ত করতে বিকেল ৪টায় গণভবনে দলটির সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা হবে।
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করবেন।
জানা গেছে, এবারের জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ১৭ নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনে চট্টগ্রাম উত্তর জেলা নাকি দক্ষিণ জেলার কেউ আসছেন তা নিয়ে এখন স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চলছে নানান জল্পনা-কল্পনা।
মনোনয়নপত্র সংগ্রহ করা নেতারা হলেন- চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ-সভাপতি অধ্যাপক মো. মাঈনুদ্দিন, এটিএম পেয়ারুল ইসলাম, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উত্তর, বিজয় মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।
আরও রয়েছেন- দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রবি, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, কৃষিবিষয়ক সম্পাদক অ্যাড. আবদুর রশিদ, আওয়ামী লীগ নেতা লায়ন শামসুল হক, মো. ইদ্রিছ, আবু সাঈদ ও সাবেক ছাত্রনেতা মো. ওসমান গনি চৌধুরী দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
নেতা-কর্মীদের মতে, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম. এ. সালাম এবারও মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন। যদিও এবার নিজ কমিটির বেশ কয়েকজন সদস্য সালামকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন।
আজকালের কন্ঠ /আর
আপনার মতামত লিখুন :