ভালুকার হবিরবাড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ভালুকার হবিরবাড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২২, ১:৪৬ অপরাহ্ন
ভালুকার হবিরবাড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ভালুকা প্রতিনিধি : তেল, গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও বিএনপির কর্মসূচীতে হামলা মামলা, গুম- খুনের প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ভালুকার হবিরবাড়ি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সিডস্টোর বাজার সংলগ্ন সমলা তাহের উচ্চ বিদ্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাসান এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

এসময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ব্যারিস্টার আবুল হোসেন উপস্থিত ছিলেন। হবিরবাড়ি ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম মেম্বারের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন পাঠান, ভালুকা পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আহসান উল্যাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ওসমান গনি মল্লিক মাখন প্রমুখ।

এছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদ উল্যাহ চৌধুরি ধ্রুব, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টন, শ্রমিকদল নেতা শাহ মো: সুজন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদুল হক খান।

এসময় স্থানীয় ইউনিয়ন বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /রাকিব