নিজ মেয়েকে একাধিক-বার ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার | Daily AjKaler Kontho

নিজ মেয়েকে একাধিক-বার ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২২, ৫:৪২ অপরাহ্ন
নিজ মেয়েকে একাধিক-বার ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

আল-আমিন মহিপুর থানা প্রতিনিধি (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় নিজ মেয়েকে একাধিক বার ধর্ষণের অভিযোগে পিতা দেলোয়ার শিকদারকে(৫০)আটক করছে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার ডালবুগঞ্জ ইউপির কেডডুগী গ্রাম থেকে অভিযুক্তকে আটক করা হয়।পরে রাত ১০ টার দিকে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নিজ পিতাকে একমাত্র আসামি করে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযুক্ত দেলোয়ার শিকদার গলাচিপা থানার মৃত তাজিমুদ্দিন শিকদারের ছেলে। মামলার অভিযোগে জানা যায়, ওই তরুণীর একমাস আগে বিয়ে হয় এক যুবকের সাথে। তবে বিয়ের পর আনুষ্ঠানিকভাবে স্বামীর বাড়ির লোকজন তুলে না নেয়ায় গত একমাস ধরে বাবার বাড়িতেই থাকছিলেন তিনি।

বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তরুণী তার নিজ কক্ষে ঘুমিয়ে পরেন। গভীর রাতে হঠাৎই তার বাবা তার কক্ষের কাছে যান এবং তার মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করেন।এসময় তিনি লোক লজ্জার ভয়ে ডাক চিৎকার দেননি।

পরে শুক্রবার সকালে ফের তার মা বাড়িতে না থাকার সুযোগে একইভাবে মুখচেপে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করেন।বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে তারা ঘরের দরজা খুলে বাবা এবং মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান।পরে স্থানীয়রা এসে বাবাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে জানতে চাইলে মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, ভুক্তভোগী তরুনী বাদী হয়ে বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন তারই পরিপেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। আজ শনিবার ২৭ আগষ্ট তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকালের কন্ঠ /রাকিব