বাসের ধাক্কা খেয়ে মালবাহী ভ্যান চাপা দিল কলেজছাত্রীকে | Daily AjKaler Kontho

বাসের ধাক্কা খেয়ে মালবাহী ভ্যান চাপা দিল কলেজছাত্রীকে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২২, ৪:১০ অপরাহ্ন
বাসের ধাক্কা খেয়ে মালবাহী ভ্যান চাপা দিল কলেজছাত্রীকে

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর নবাবগঞ্জ বেরিবাঁধে সড়ক দুর্ঘটনায় জান্নাত নামের এক কলেজছাত্রী আহত হয়েছেন। তিনি আজিমপুর নতুন পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্রী।

বুধবার (২৪ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত কলেজছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত জান্নাতকে হাসপাতালে নিয়ে আসা অপর ছাত্রী সানজিদা আক্তার স্বপ্না জানান, নবাবগঞ্জ বেরিবাঁধে একটি যাত্রীবাহী বাস ফার্নিচার বোঝাই ভ্যানকে ধাক্কা দেয়। তখন ফার্নিচারসহ ভ্যানটি জান্নাতের উপড় পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পান জান্নাত।

এদিকে খবর পেয়ে হাসপাতালে আসে আহত জান্নাতের স্বজনরা। তা মা হাসিনা বেগম জানান, তাদের বাসা কামরাঙ্গীরচড় বড়গ্রাম এলাকায়। জান্নাত আজিমপুর নতুন পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীতে পড়েন। ক্লাশ শেষ করে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় আহত হয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত ছাত্রীর মাথায় গুরুতর আঘাত আছে।জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

আজকালের কন্ঠ /রাকিব