সঞ্জয় দেবনাথ সিনিয়র রিপোর্টার বাউফল : আওয়ামীলীগ নেতাদের প্রশংসায় ভাসছেন বাউফল উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবদুল জব্বার মৃধা। তিনি বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদের বাসভবনের অদূরে বগা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেয়ার শুরুতে বলেন,‘আগস্ট মাস, শোকের মাস। তারপরেও বগারমত একটি জায়গায় একত্রিত হয়ে আপনাদের কথাবার্তা শুনতে পারতাছি এজন্য আমরা রাব্বুল আল-আমিনের কাছে শুকরিয়া আদায় করি।’
আজ শুক্রবার তার এই বক্তব্যর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে আওয়ামী লীগের নেতারাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার প্রশংসা করেছেন। ফেসবুকে ভালো ভালো কমেন্ট করেছেন।
সাবেক ছাত্রলীগ নেতা লিংকন মাহমুদ বলেন ‘স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান দেখানোর জন্য জনাব আবদুল জব্বার ভাইকে অসংখ্য ধন্যবাদ। এটা কোন বিবেচনায়ই দোষনীয় নয়, কৃতজ্ঞতা প্রকাশ মাত্র।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রুবেল বলেন আগস্ট মাস শোকের মাস সঠিক এবং সত্য বক্তব্য দিয়েছেন জব্বার ভাই। তিনি বিএনপি করলেও সত্য স্বীকার করারমত সৎ সাহস তার রয়েছে আমরা যা বুঝলাম। মির্জা ফকরুল সাহেব , রুহুল কবির রিজভি সাহেবদের ও বোধদয় হওয়া উচিৎ বলে আমি মনেকরি।
এনায়েত ইসলাম নামের এক ব্যক্তি কমেন্ট করেছেন,‘ সঠিক সত্য বক্তব্য দিয়েছেন জব্বার ভাই, তিনি বিএনপি করলেও সত্য স্বীকার করার মতো সৎ সাহস রয়েছে তার।’ এ ছাড়াও অনেকে তার প্রশংসা করে কমেন্ট করেছেন।
তবে স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা চুপচাপ থাকলেও অনেক কর্মীরা সমর্থকরা জব্বার মৃধার এ বক্তব্য ভালো ভাবে গ্রহণ করেননি। তারা জব্বার মৃধাকে দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন।
বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার সাংবাদিকদের বলেন বিএনপির নেতা জব্বার মৃধার শ্যালক এস এম সিরাজুল ইসলাম বাশার সিকদার ২০১৬ সালে বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন।ঐ নির্বাচনে জব্বার মৃধা নৌকার জন্য সরাসরি মিছিল মিটিং করেন।তিনি বলেন জব্বার মৃধা মনেপ্রানে আওয়ামীলীগ করেন বলেই আগস্ট মাসকে শোকের মাস বলেই বক্তব্য দিয়েছেন।তিনি জব্বার মৃধার মতো এমন নিতিহীন নেতার বহিষ্কার দাবি করেন।জব্বার মৃধা সাংবাদিকদের প্রশ্নের উওরে বলেন বগার মতো জায়গায় আমাদেরকে মিটিং করতে দিয়েছে এটাই আমাদের জন্য সৌভাগ্যের বিষয় আগস্ট মাস শোকের মাস এই কথা বলে আমার বক্তব্য দিয়েছি এটা সত্য কথা তবে এমন কথা আমি বলেছি পুলিশ প্রশাসনের ভয়ের কারনে।এতেজদি আমার দলীয় পদ চলেজায় তাতে আমার কোন আপত্তি নাই।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :