পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান | Daily AjKaler Kontho

পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০১৯, ১২:৩৭ পূর্বাহ্ন
পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মো. কবির হোসেন খান : ১৬ ই নভেম্বর সকাল ১০ঃ৩০ মিঃ ৮৪ নং পারিজাত কোনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মো. সোলায়মান মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক( সাবেক কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ) এর সভাপতিত্বে, প্রধান শিক্ষিকা নাজমা আক্তারের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম রহমানের সহধর্মিনী রিনা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হেলাল উদ্দীন হেলু সভাপতি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ মো. হাজি শাহাবুদ্দীন সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ মোঃ রেজাউল করিম সভাপতি দেওয়ালিয়া বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মিসেস বিনু বারেক মহিলা কাউন্সিলর ৭,৮,৯ নং ওয়ার্ড। মো.বিল্লাল হোসেন পারিজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিআই সদস্য। মো. জাফর ব্যাপারী ( রনি) সভাপতি প্রার্থী ৮নং ওয়ার্ড যুবলীগ, সাধারণ সম্পাদক ফরিদপুর ঐক্য পরিষদ । বিপ্লব হোসেন স্কুল কমিটির সদস্য।মো. জাকির হোসেন স্কুল কমিটির সদস্য। মো. মারুফ দেওয়ান যুবলীগ নেতা। জহিরুল ইসলাম প্রধান শিক্ষক অরবিটাল স্কুল।।মো. বাদল মিয়া কবি-সাহিত্যিক ও বিদ্যুৎসাহী সদস্য পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়।মো. সোহেল মিয়া সদস্য ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ । যুব মহিলা আওয়ামী লীগ নেত্রী রাত্রি প্রমূখ। স্কুলের সকল শিক্ষক শিক্ষীকা সহ সকল অবিভাবক বৃন্দ। সভাপতির বক্তৃতায় রবীন্দ্রনাথের দুটি চরনে উক্তি দিয়ে “যেতে নাহি দিব হায়,তবু
যেতে দিতে হয়” এই মর্মাহত কন্ঠে কবিতা পাঠ করতে ছিলেন তখন কোমলমতি শিক্ষার্থী সহ সবাইকে অশ্রুসজল চোখে দেখা যায়। তিনি বলেন বলতে আমার বুকটা ফেঁটে যায় তারপরও বলতে হয় যে, এই বিদায় ক্ষনিকের বিদায়,এ বিদায় তোমাদের অনেক বড় হওয়ার বিদায়, বিদায় নিয়ে তোমরা সকলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে, আমাদের মত প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবে আমি এটা আশা করি, এবং এই দেশের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক সহ সকল পদে পদার্পন করবে এটা আমাদের আশা। তিনি বলেন যে কোন বিদায়ের কথাটা বলতে হৃদয়ে রক্তক্ষরন শুরু হয়ে যায়। দিতে মন চাচ্ছে না তবুও তোমাদেরকে বিদায় দিতে হয়, আজ দুঃখ ভরাক্রান্ত মনে তোমাদেরকে বিদায় দিচ্ছি তোমরা জীবনের প্রথম একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিবা এটা আমাদের আশা। পরীক্ষার শুরুতেই তোমরা সুন্দরভাবে দেখেশুনে পরীক্ষার খাতায় লিখবে, এবং ভালো রেজাল্ট করে অতীতের মতো এই প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে।

“যত অপরাধ করেছি আমরা, যত ব্যথা দিয়েছি মনে, বিদায় বেলা ভুলে যেও সব রাখোনা হৃদয় কোণে”।

অন্যান্য বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক পরামর্শ দিয়ে অনুষ্ঠান শেষ করেন। অনুষ্ঠান শেষে মোনাজাতের মধ্য দিয়ে সকল পরীক্ষার্থীর পরীক্ষা যেন ভাল হয় তার মহান রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

আজকালের কন্ঠ /কবির /মিজান