শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন | Daily AjKaler Kontho

শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২২, ৭:১৪ অপরাহ্ন
শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

রাকিব হাসান : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি বিশেষ টিম আজ ১৫ আগস্ট ২০২২ তারিখ বেলা সাড়ে ১২ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদনে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি শামীম শাহরিয়ার, সুব্রত পুরকায়স্থ, আব্দুল আলীম বেপারী, সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, কেন্দ্রীয় সদস্য বিভাস বালা প্রমূখ।

আজকালের কন্ঠ /এস