চকবাজারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানাল প্রত্যক্ষদর্শী | Daily AjKaler Kontho

চকবাজারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানাল প্রত্যক্ষদর্শী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২২, ৪:০৭ অপরাহ্ন
চকবাজারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানাল প্রত্যক্ষদর্শী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারের কামালবাগের দেবিদ্বার ঘাটে প্লাস্টিক কারাখানায় আগুনের সূত্রপাত একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
তারা বলেন, সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন প্রথমে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে।

সোমবার দুপুর ১২টার দিকে ঐ কারখানায় আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। দুপুর পৌনে ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ ও হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভবনটিতে দাহ্য পদার্থ থাকতে পারে, যার জন্য আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে জানা গিয়েছিল কারাখানটি পলিথিন তৈরির কারখানা। পরে ঐ কারখানাতে প্লাস্টিকের খেলনা তৈরি হতো বলে কয়েকজন এলাকাবাসী নিশ্চিত করেছেন।

আজকালের কন্ঠ /রাকিব