মোঃ জয়নাল আবেদীন বান্দরবান : পার্বত্য জেলা বান্দরবানের গণমাধ্যম কর্মরত সাত উপজেলার প্রেসক্লাব এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে বান্দরবান রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৮ আগষ্ট) সোমবার সাড়ে এগারোটার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ হল রুমে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বান্দরবানের ৭টি উপজেলার প্রেসক্লাবের সভাপতি’দের সন্মাননা ক্রস সহ অবকাঠামোগত উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করেন। সাংবাদিক দের সাহায্য সহযোগিতায় অব্যাহত থাকবে বলেও জানান রিজিয়ন কমান্ডার।
এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্যে রাখেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, পিএসসি।
এছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান সদর দপ্তরের বিজিবি সেক্টর কমান্ডার’সহ সকল জোন কমান্ডারগণ, রিজিয়নের অন্যান্য অফিসারবৃন্দ জেলা-উপজেলার কর্মরত ৭০জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বান্দরবান রিজিয়ন কমান্ডার বক্তব্যে বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে অবিচল সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন। তথ্য নির্ভর সংবাদের মাধ্যমে পার্বত্য এলাকায় উন্নয়নের স্রোতধারা সারা বিশ্বকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অন্যান্য এলাকার মত নয়। পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের এই অঞ্চলে রয়েছে ১২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস। সাংবাদিকরা হলো সেই সকল ব্যক্তি, যারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা এবং অত্র অঞ্চলের সার্বিক উত্তরণের চাবিকাঠি। মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :