টাঙ্গাইলে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড | Daily AjKaler Kontho

টাঙ্গাইলে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২২, ৪:০২ অপরাহ্ন
টাঙ্গাইলে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন আজ রোববার সকালে এ রায় দেন।

দণ্ডিত ওই যুবকের নাম মো. রবিন মিয়া (২৬)। তিনি সখীপুর উপজেলার সদরের গজারচালা এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

অপদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর আসামি দীপ্তি আক্তারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারি সরকারি কৌশুলী মোহাম্মদ আব্দুল কদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৬ সালের ৭ জুলাই সখীপুরের একটি মাদ্রাসার দশম শ্রেণীর এক ছাত্রীকে রবিন তাদের বাড়িতে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ওই দিনই ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদি হয়ে সখীপুর থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ওই বছরের ১ সেপ্টেম্বর দণ্ডিত রবিন মিয়া ও দীপ্তি আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

রায় ঘোষণার সময় দণ্ডিত রবিন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আজকালের কন্ঠ /এস