বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি | Daily AjKaler Kontho

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২২, ৭:৩১ অপরাহ্ন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, দুপুর দুইটার আগে কোনও সাংবাদিক গভর্নর ভবনে প্রবেশ করতে পারবে না।

আব্দুর রউফ তালুকদার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে যোগদানের পর বৃহস্পতিবার (২৮ জুলাই) এমন নির্দেশনা দেওয়া হলো।

এর আগে ২০১৬ সালে ফজলে কবির নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর গভর্নর ভবনের তৃতীয় তলায় গণমাধ্যমকর্মী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে পরে সেই নিষেধাজ্ঞা শিথিল করে সাংবাদিকদের ব্রিফ করেন ফজলে কবির।