আলীকদম (বান্দরবান) প্রতিনিধি : গণতন্ত্র পূররুদ্ধার আন্দোলনকে গতিশীল করার লক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বান্দরবানের আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ১৫ই জুলাই শুক্রবার বিকাল ৩টায় পানবাজারস্থ আলীকদম সদর ইউনিয়ের দলীয় কার্য্যালয়ে কর্মী সমাবেশের মাধ্যমে কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন হয়।
আলীকদম উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভূট্টোর সভাপতিত্বে আলীকদম উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের সঞ্চালনায়
এই কমিটি গঠিত হয়।
বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম কে প্রধান আহবায়ক, যুগ্ন আহবায়ক পদে বশির আহমদ, মোঃ আবু হানিফ, মোঃ হোসাইন, মোস্তাক আহমদ সওদাগর,মোঃ সেলিম, মঞ্জুর আলম বুলু, রমজান আলী ও সদস্য সচিব পদে মোঃ দেলোয়ার হোসেন কে মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এবং উক্ত আহবায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে অত্র ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি পুনর্গঠন করে উপজেলা বিএনপি বরাবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন সংগঠনের নেতা’রা।
এদিকে আলীকদম উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব জুলফিকার আলী ভূট্টোর জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা’দের সঠিক নির্দেশনায় আলীকদম উপজেলায় জাতীয়তাবাদ দল বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সব কমিটি ইতিমধ্যে গঠিত হয়েছে এখন ওয়ার্ড পর্যায়ে কমিটি করার উদ্যোগ নিয়েছি এবং সহযোগী সংগঠন কেউ নির্দেশনা দিয়েছেন আলীকদম উপজেলা বিএনপি।
তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি পালনে সক্রিয় এবং যেকোনো আন্দোলনের সক্ষমতা রয়েছে আলীকদম উপজেলা বিএনপি’র এমনটাই জানান তিনি।
আপনার মতামত লিখুন :