মো: কবির হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগর কোনাবাড়ী থানার সর্বস্তরের জনসাধারণের ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো. রাকিব হাসান। গাজীপুর -১ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ.ক.ম মোজাম্মেল হক,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমত উল্লাহ খান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ মো. আতাউল্লাহ মন্ডল এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
ঈদ মানে আনন্দ,ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ মানে উৎসবের কাছে ফিরে যাওয়া, ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া।
ঈদ ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা, মুসলিম জাহানের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল মুসলমানকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদের খুশি। আপনাদের-আমাদের সবার জীবনে মহান আল্লাহ তায়ালা পূর্ণতা দান করুন এ দোয়া করি। সবাইকে ঈদ মোবারক।
আপনার মতামত লিখুন :