সুপার সাইক্লোন আম্ফানে মহাবিপদ সংকেত জারি সকালে | Daily AjKaler Kontho

সুপার সাইক্লোন আম্ফানে মহাবিপদ সংকেত জারি সকালে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৯, ২০২০, ৮:২৭ অপরাহ্ন
সুপার সাইক্লোন আম্ফানে মহাবিপদ সংকেত জারি সকালে

দেশের উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্ফান। এর কারণে আগামীকাল বুধবার সকাল ৬টায় মহাবিপদ সংকেত দেখানো হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

মঙ্গলবার বিকেলে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মো. এনামুর রহমান বলেন, বুধবার সকাল ৬টায় বাংলাদেশের উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবেশ করবে। ওই সময়ে আর কাউকে আশ্রয় কেন্দ্রে নেয়া সম্ভব হবে না।

তিনি বলেন, আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। কোন জেলায় কতজনকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে তার জন্য কন্ট্রোল রুম থেকে জানছি।

রাত ৮টার মধ্যে সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করেন প্রতিমন্ত্রী।