অনুপ্রবেশকারীদের তালিকা করেছে আওয়ামী লীগ | Daily AjKaler Kontho

অনুপ্রবেশকারীদের তালিকা করেছে আওয়ামী লীগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০১৯, ৫:৪১ অপরাহ্ন
অনুপ্রবেশকারীদের তালিকা করেছে আওয়ামী লীগ

আজকালের কন্ঠ ডেস্ক : জাতীয় সম্মেলন সামনে রেখে অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি করেছে আওয়ামী লীগ। জেলা থেকে শুরু করে প্রতিটি সম্মেলনে এ তালিকা ধরে অনুপ্রবেশকারীদের দল থেকে বাদ দেওয়া হবে। গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওবায়দুল কাদের।

মন্ত্রী কাদের বলেন, ‘আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনে বিতর্কিতদের যাতে অনুপ্রবেশ না ঘটে, সে জন্য সতর্ক আছি। নিজস্ব কিছু লোকজন ও গোয়েন্দা সংস্থা দিয়ে অনুপ্রবেশকারীদের একটি তালিকা তৈরি করেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় কার্যালয়ে তালিকা পাঠিয়ে দিয়েছেন। এটি নিয়ে বিভাগীয় দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলোচনা করেছি। শাখা ও সহযোগী সংগঠনের সম্মেলনের ক্ষেত্রে তালিকা দেখেই ব্যবস্থা নেবেন, যাতে তালিকায় যাদের নাম আছে তারা আবারও অনুপ্রবেশ করতে না পারে।’

আজকালের কন্ঠ /এমএম