বাগেরহাটে মাদক বিরোধী সমাবেশ | Daily AjKaler Kontho

বাগেরহাটে মাদক বিরোধী সমাবেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০১৯, ১০:১৩ পূর্বাহ্ন
বাগেরহাটে মাদক বিরোধী সমাবেশ

বাগেহরাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা, দুনীতি, বাল্যবিবাহ,ইভটিজিং, যৌতুক প্রতিরোধসহ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মোল্লাহাট উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ধসঢ়;ফারা তাসনীন, ভাইচ চেয়ারম্যান সেলিম রেজা, মুন্সি তানজিল হাসান প্রমুখ।
সমাবেশে বিভাগীয় কমিশনার বলেন, মাদক থেকে আমাদের সন্তানদের দুরে না রাখতে না পারলে সমাজ তথা দেশের উন্নয়ন সম্ভব হবে না। মাদকাশক্তরা সমাজের শত্রু, তাদের প্রতিহত করা সকলের দায়িত্ব।অনুষ্ঠানে মোল্লাহাট উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আজকালের কন্ঠ /সওকাত /মিজান