বাউফলে খুনির গ্রেফতারের দাবিতে মানববন্ধন | Daily AjKaler Kontho

বাউফলে খুনির গ্রেফতারের দাবিতে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০১৯, ১:১৬ পূর্বাহ্ন
বাউফলে খুনির গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাউফল প্রতিনিধি : পটুয়াখালী জেলার বাউফল উপজেলা বগা ইউনিয়ন এর শাবুপুরা গ্রামের মোহাম্মদ সিদ্দিকুর রহমান শরীফ কে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে আজ ২২শে অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় মানববন্ধন করেন এলাকাবাসী ।

আজ বাউফল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
স্বজনরা বলেন খুনি যে কেহ হোক না কেন দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করা হোক।
জানা যায় গত ১৯শে অক্টোবর শনিবার রাত ৭ঃ০০ মিঃএর সময় কে বা কাহারা বাড়িতে আসার পথে মো. সিদ্দিকুর রহমান শরিফ কে নির্মমভাবে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে।এরই প্রতিবাদে বাউফল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন স্বজনরা।
উপস্থিত ছিলেন মো. আবুল খায়ের মৃধা, শাহআলম মাস্টার, মাহিয়ান, নিহতের ছেলে শাহিন শরিফ,নিজাম শরিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নিহতের সন্তান শাহিন শরিফ কান্নাজড়িত কন্ঠে বলেন আইনশৃঙ্খলা বাহিনী যাহাতে আমার বাবার খুনিদের খুজে বের করে দ্রুত তদন্ত করে খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
ফোন করে জানতে চাইলে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি)জানান একজনকে অভিযুক্ত করে ও অজ্ঞাত আসামী করে মামলা করা হয়েছে। প্রকৃত আসামীদের ধরার চেষ্টা চলছে।

আজকালের কন্ঠ /মাহিয়ান /মিজান