যেসব রাস্তা বন্ধ থাকবে ২১ ফেব্রুয়ারিতে | Daily AjKaler Kontho

যেসব রাস্তা বন্ধ থাকবে ২১ ফেব্রুয়ারিতে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২২, ২:৩৮ অপরাহ্ন
যেসব রাস্তা বন্ধ থাকবে ২১ ফেব্রুয়ারিতে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে আগতদের যাওয়ার বিস্তারিত রুট-ম্যাপ দিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনার কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

নির্দেশনায় বলা হয়, শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পলাশী মোড় থেকে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে দিয়ে জগন্নাথ হলের পেছন দিয়ে যেতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে চানখারপুল ও দোয়েল চত্বর হয়ে বের হওয়া যাবে।

এছাড়া শহীদ মিনার থেকে টিএসসি ও বকশীবাজার, দোয়েল চত্বর থেকে চানখারপুল এবং ফুলার রোড বন্ধ থাকবে।

এছাড়া এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কেন্দ্রীয় শহিদ মিনারে সংগঠন ও প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ পাঁচ জন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুই জন একসঙ্গে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

চলমান করোনা মহামারি পরিস্থিতিতে জনসমাগম এড়াতে গত বছরের ন্যায় এবছরও এসব নির্দেশনা দেয়া হয়েছে।