আজ আট উপজেলা পরিষদে নির্বাচন | Daily AjKaler Kontho

আজ আট উপজেলা পরিষদে নির্বাচন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০১৯, ৯:৪০ পূর্বাহ্ন
আজ আট উপজেলা পরিষদে নির্বাচন

আজকালের কন্ঠ ডেস্ক : সারা দেশের আটটি উপজেলা পরিষদ, দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

এ ছাড়া ৪৭টি জেলার ১০৬ ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপ-নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকাল ৫টা পর্যন্ত।

চারটি উপজেলা, তিনটি ইউনিয়ন পরিষদ, দুটি পৌরসভা ও একটি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে।

উপজেলাগুলো হলো- শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর, নোয়াখালীর কবিরহাট ও চট্টগ্রামের সাতকানিয়া।

আজকালের কন্ঠ /এমএম