পর্যটন মন্ত্রণালয়কে একীভূত করার সুপারিশ | Daily AjKaler Kontho

পর্যটন মন্ত্রণালয়কে একীভূত করার সুপারিশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০১৯, ৯:৩৬ অপরাহ্ন
পর্যটন মন্ত্রণালয়কে একীভূত করার সুপারিশ

আজকালের কন্ঠ ডেস্ক :বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের কাঙ্খিত বিকাশ ও পর্যটন শিল্পের উন্নয়নে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে পর্যটন মন্ত্রণালয়কে একীভূত করে একক মন্ত্রণালয় গঠনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪র্থ বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি)। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক ‘আমার প্রস্তাব, আমার প্রত্যয়’ নামক কর্মসূচিতে নবম ও দশম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পত্র প্রেরণ করা হয়েছে বলে কমিটিকে জানায় মন্ত্রণালয়। এসময় কবি নজরুল ইনস্টিটিউট কর্তৃক নজরুল জীবন ভিত্তিক তথ্যচিত্র ‘নজরুল জীবন পরিক্রমা’ এবং ১৭ খন্ডে ‘নজরুল সমগ্র’ প্রকাশ করা হয়েছে বলেও জানানো হয়। পাশাপাশি ইনস্টিটিউট কর্তৃক ‘নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ ও প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক প্রকল্প চলমান রয়েছে বলে উল্লেখ করা হয়।