খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাগেরহাটে শ্রমিকদলের দু’গ্রুপে পাল্টাপাল্টি মানববন্ধন | Daily AjKaler Kontho

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাগেরহাটে শ্রমিকদলের দু’গ্রুপে পাল্টাপাল্টি মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০১৯, ৯:১১ অপরাহ্ন
খালেদা জিয়ার মুক্তির দাবিতে  বাগেরহাটে শ্রমিকদলের দু’গ্রুপে পাল্টাপাল্টি মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বাগেরহাটে জেলা শ্রমিকদলের দুই গ্রুপ আলাদা-আলাদাভাবে দলীয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ বুধবার সকালে পৃথক পৃথক স্থানে এ মানববন্ধন পালন করে। খুলনা বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী মাজার মোড়ে জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত আলীর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা বন্ধুদলের আহবায়ক কামরুজ্জামান শিমুল, শ্রমিক নেতা ইসলাম শেখ, শেখ মো. বাসারাত হোসেন, এশারাত শেখ প্রমুখ।
অপরদিকে বাগেরহাট জেলা বিএনপির সাধারন সম্পাদকর আলি রেজা বাবুর নেতৃত্বে বাগেরহাট শহরের সরুইস্থ বিএনপির দলিয় কার্যালয় চত্তরে অনুরুপ এক মানববন্ধন পালন করেছে। মানবন্ধনে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম,কৃষকদলের আহবায়ক সৈয়দ আসাফু দৌলা জুয়েলম,শ্রমিক নেতা তাপস কুমার রায়, আবু হানিফ শানু, মো. শাহিন খান, আসাদ মলঙ্গি,বুলবুল পাইক,হুমাউন কবির,জিল্লুর রহমান,মো. মনিরুজ্জামান প্রমুখ।