বাগেরহাট কৃতি শিক্ষার্থী পুরস্কার বিতারণ ও সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বাগেরহাট কৃতি শিক্ষার্থী পুরস্কার বিতারণ ও সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০১৯, ৬:৩৯ অপরাহ্ন
বাগেরহাট কৃতি শিক্ষার্থী পুরস্কার  বিতারণ ও সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সরকারি উচ্চবিদ্যায়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতারণ ও সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল চত্তরে অনুষ্ঠিত পুরস্কার বিতারণ ও সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিতি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা পরিষদেও সভাপতি মো. মামুনুর রশীদ। অনুষ্ঠনে সভাপতিত্বকরেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক তপন কুমার বিশ^াস। অনুষ্ঠান পরিচারনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. মুজিবর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদৎ হোসেন , প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, বিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আরিফিন, নাইম কিবরিয়া সাধিন, মেহেদি হাচান আকাশ প্রমুখ। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থী পুরস্কার বিতারণ ও মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।